কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখালে ট্রাক চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে কাঁটাখাল ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আকবর আলী (৪০)। তিনি উপজেলার বর্ণিগ্রামের মৃত হাফিজ আলীর পুত্র।
জানা যায়, কাটাখাল ঘাটে ট্রাক পাথর আনলোডের জন্য ওই শ্রমিক ট্রাকের পেছনে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন। তখন বালুতে পা স্লিপ করে পড়ে যান। এ সময় ওই ট্রাক তাকে চাপা দেয়। তখন ঘাটের শ্রমিকরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed