Main Menu

সিলেট ষ্টেশন ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন আহমদ পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন ক্লাব সদস্য বিচারপতি ড. মো. আবু তারিক, ক্লাব প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট মো. জামাল ইয়াকুব, সদস্য ক্রীড়া ফজলে এলাহী চৌধুরী, সদস্য ব্যবস্থাপনা হারুন আল রশিদ দিপু, সদস্য উন্নয়ন মোসাদ্দেক কোরেশী শামীম, সদস্য সাংস্কৃতিক আহবাব মো. কামরুল ইসলাম টিপু, সদস্য আপ্যায়ন মুফতি এ এস শামীম আহমদ, উপদেষ্টা কমিটির আহবায়ক শমসের জামাল।

এছাড়াও প্রাক্তন প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ চৌধুরী, ক্লাব সদস্য সামুন মাহমুদ খান, ইঞ্জিনিয়ার আইয়ুব আলী, আকিকুর রহমান বাদশা, আবু বকর হিরন, আর্কিটেক শাহ আলতাফ হোসেন, আহমেদ তাজদিকুল মওলা বাপ্পি, ফেরদৌস চৌধুরী রুহেল, এ এম মিজানুর রহমান, নেহাল মো. হাসনাইন, মকসুদ আহমেদ লিমু, সাহিদ হোসেন প্রমুখ।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৪টি ইভেন্টে শতাধিক সদস্য অংশ নিবেন। উদ্বোধক পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন সকলকে স্বাগত জানিয়ে বার্ষিক প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।

Share





Related News

Comments are Closed