Main Menu

ছাতকে সাতটি স’মিলকে জরিমানা

ছাতক প্রতিনিধি : ছাতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি স’মিল থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহরে অবস্থিত এসব স’মিলকে বিভিন্ন অংকের জরিমানা ধার্য্য করা হয়। এসব স’মিলের আপডেট লাইসেন্স ও বৈধ কোন কাগজপত্র না থাকায় বাংলাদেশ করাত কল আইনে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শহরের আবুল কালাম স’মিল থেকে ৫ হাজার, তাহমিদ স’মিল থেকে ১০ হাজার, রবিন স’মিল থেকে ৫ হাজার, ভাই-ভাই স’মিল থেকে ১০ হাজার, রনক স’মিল থেকে ১০ হাজার, বশির মিয়া স’মিল থেকে ৫ হাজার ও আচ্ছা মিয়া স’মিল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ছাতক বিট ও ফরেস্ট কর্মকর্তা নিশিত চক্রবর্ত্তী, ছাতক থানার এসআই সুমন, ভুমি অফিসের নাজির লাল মিয়াসহ ফরেষ্ট বিভাগ ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed