Main Menu

পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক অর্থমন্ত্রী মুহিত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সার্বজনীন শারদীয় দূর্গোৎসব বাঙ্গালীর অন্যতম একটি উৎসব। সমাজ সংস্কারে সমাজ থেকে অশুভের বিনাশ গঠাতে দূর্গা দেবীর আগমন। তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় দূর্গা পূজার মহাত্ন অনুধাবন করতে হবে। আমাদের মন থেকে সকল অনাচার দূর করে শেখ হাসিনার নেতৃত্ব দেশকে অসা¤প্রদায়িক চেতনার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে।

Manual3 Ad Code

শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে সিলেট আগমনের প্রথম দিন ৭ অক্টোবর সোমবার তিনি নগরীর মির্জাঙ্গাল সনাতন যুব ফোরাম সিলেট পূজা মন্ডপে পূণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস. এম নুন মিয়া, কিশোর ভট্টাচার্য জনি, সনাতন যুব ফোরামের সভাপতি মিহির দেব, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কর্মকার, সাবেক সভাপতি বরুন বণিক, বিধান পাল, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রকি দেব প্রমুখ।

Manual7 Ad Code

আবুল মাল আব্দুল মুহিত নগরীর রামকৃষ্ণ মিশন, বলরাম জিউর আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code