সিলেটে আদালতে টানানো হলো বঙ্গবন্ধুর ছবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সিলেটে আদালত কক্ষে (এজলাসে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে। সোমবার আনুুষ্ঠানিকভাবে জেলা ও দায়রা জজ আদালতের কক্ষে ছবি টানানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দু’তিন দিনের মধ্যে সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিকৃতি টাঙানোর পর জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কাউছার আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিল, সাধারণ সম্পাদক হোসেন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আমরা পৃথক বিচার বিভাগ পেয়েছি। এ মহামানবের প্রতিকৃতি আদালতের এজলাসে টাঙাতে পেরে আমরা গর্বিত। তিনি যেভাবে আমাদের হৃদয়ে আছেন, তেমনি বিচারকার্য পরিচালনার সময় আমাদের পাশে থাকবেন। এই কাজটি অনেক আগে করা উচিত ছিল, তবে দেরিতে হলেও এ কার্যক্রম বাস্তবায়ন করতে পারাটা বিশাল পাওনা। এ কৃতজ্ঞতা জানানোও একটা সান্ত¡না। আমরা যখনই একটি সুবিচার করবো তখন তিনিও এর অংশীদার হবেন। সুবিচার প্রতিষ্ঠায় তিনি সবসময় আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন।
সোমবার সিলেট জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটসহ সকল আদালতকক্ষের এজলাসে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো হয়।
গণপূর্ত বিভাগ সিলেট কর্তৃক বাস্তবায়িত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসাইন, উপ-বিভাগীয় প্রকৌশলী তোফাজ্জল হোসেন খান, সিলেটের চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট কাউছার আহমেদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জামিলুল হক জামিল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসারসহ সিলেটের অন্যান্য বিচারক ও প্রকৌশলীবৃন্দ।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed