সিলেটে দূর্গাপূজায় সম্প্রীতির বন্ধন: রাস্ট্রদূত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপন দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি। সম্প্রীতির এই মিলন মেলায় মনোরম পরিবেশে বিভিন্ন মন্ডপে স্বতস্ফূর্তভাবে নারী-পুরুষের উপস্থিতি ও স্বাচ্ছন্দে ধর্মীয় উৎসব পালনে সন্তোষ প্রকাশ করেন। বন্ধুত্বপূর্ণ মনোভাব ও ধর্মীয় সহমর্মিতার কারণে শারদীয় শুভেচ্ছা ও সকল নাগরিকদের অভিনন্ধন জানান কৃষ্ণমূর্তি।
হিন্দু ধর্মাবালম্বিদের বৃহত্তম ধর্মীয় উৎসব চলমান শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রোববার সন্ধ্যায় সিলেট নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছিলেন তিনি।
নগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখরা পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মিরাবাজার সার্ব্বজনীন পূজা কমিটির সভাপতি সুজিত কুমার দেব সাধন, সহ সভাপতি শ্যামল চন্দ্র দে ও নিতিশ রাউত, সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সহ সাধারণ সম্পাদক চন্দন শ্যাম পুরকায়স্থ, সৌমিত্র চৌধুরী শ্যামলু, তপন কুমার নাগ, কোষধ্যাক্ষ অঞ্জন ঘোষ, কার্যকরী কমিটির সদস্য গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, প্রীতম চক্রবর্তী, মানিক রায় চৌধুরী, উপদেষ্টা সুব্রত চক্রবর্তী জুয়েল, বিশ্বনাথ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তাপসী চক্রবর্তী, সিসিকের সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু এবং ভারতীয় হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed