হেল্পলাইন এডুকেশন কনসালটেন্ট’র উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা হেড অফিস ও টরেন্টো শাখা অফিসের পর তিন নম্বর শাখা হিসেবে সিলেটে চালু হলো হেল্পলাইন গ্লোবাল এডুকেশন কনসালটেন্ট। মূলত উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় ছাত্র-ছাত্রীদের ভিসা প্রসেসিংয়ে কনসালটেন্সী সহায়তা প্রদান করে এ প্রতিষ্ঠানটি।
গত ৩ অক্টোবর বৃহস্পতিবার নিজ অফিস নাইওরপুল পয়েন্টে বেগ টাওয়ারের নবম তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র প্রথম ব্যাচের ছাত্র ও প্রতিষ্ঠানটির চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো: মুখলেছুর রহমান মিল্টন এবং বিশিষ্ট রাজনিতিবিদ ও সমাজসেবী মো: আতাউর রহমান।
এসময় মুখলেছুর রহমান মিল্টন বলেন, নিষ্ঠা ও সততা ছাড়া দীর্ঘমেয়াদ পার করা অসম্ভব। তাই “অনেস্টি ইজ দ্যা বেস্ট পলিসি” একথা মনে প্রাণে ধারন করেই হেল্পলাইন গ্লোবাল এডুকেশন কনসালটেন্ট বিগত ১৬ বছর যাবত অত্যন্ত নির্ভরতা ও সফলতার সাথে UK, Canada, USA, Australia, Sweden, Germany, Netherlands, Malayasia, China সহ পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় ছাত্র-ছাত্রীদের ভিসা প্রসেসিংয়ে কনসালটেন্সী সহায়তা প্রদান করে আসছে। পৃথিবীর প্রায় অর্ধশতাধিক ইউনিভার্সিটির সরাসরি এজেন্সিশীপ এখন হেল্পলাইন গ্লোবাল এডুকেশন কনসালটেন্টের ঝুলিতে।
এদিকে প্রতিষ্ঠানটির সিলেটের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এছাড়া ঘোষনা করা হয়েছে কিছু স্কলারশীপের ।
এদিকে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.helplinebd.net এবং ফেইসবুক পেইজ www.facebook.com/HelplineGraduatePlace।
Related News
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদেরRead More
১ মাসের মধ্যে নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণRead More



Comments are Closed