ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ৩ বোনের
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার খিরাটি এলাকায় স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।
তারা হলো- ওই এলাকার মিলন মিয়ার দুই মেয়ে সিনথিয়া (১১), সিনহা (৭) ও তাদের ফুফাত বোন হিমা (১২)। হিমা নরসিংদী সদর উপজেলার মনির হোসেনের মেয়ে।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম পরিবারের বরাতে বলেন, হিমা তার নানাবাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে তিন বোন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুজি করে নদী থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed