Main Menu

গোলাপগঞ্জে গৃহবধূর ‘আত্মহত্যায়’ স্বামী গ্রেপ্তার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ রাশেদা আক্তার (২৫) আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (৪ অক্টোবর) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে এ মামলা (মামলা নং-৩- তাং-০৪-১০-১৯) দায়ের করেন নিহতের পিতা আশরাফ হোসেন। এ ঘটনায় একমাত্র আসামী গৃহবধূর স্বামী মুক্তার আহমদকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual8 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, নিহতের বাবা গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মুক্তার আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি হত্যা না আত্মহত্যা তা এখনও আমরা নিশ্চিত নই। ময়না তদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা বুঝা যাবে।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৯টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ এ ওয়াহাব প্লাজার ৩য় তলার একটি ভাড়া বাসায় গৃহবধূ রাশেদা বেগম (২৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদা কুষ্টিয়ার কৃষ্ণপুর গ্রামের মোক্তার আহমদের স্ত্রী ও ৩ বছরের পুত্র সন্তানের জননী বলে জানা যায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code