ডিমলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টুর প্রতি অনাস্থাপ্রস্তাব এনেছেন উক্ত ইউনিটির সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অদক্ষতার কারণ দেখিয়ে ২ অক্টোবর সন্ধ্যায় ইউনিটির সকল সদস্য ইউনিটির সম্পাদক জাহাঙ্গীর আলম রেজার সভাপতিত্বে এক জরুরী সভায় রেজুলেশনের মাধ্যমে এই অনাস্থাপ্রস্তাব করেন।
৩ অক্টোবর বৃহস্পতিবার উক্ত রেজুলেশনসহ অনিয়ম ও স্বেচ্ছাচারিতার যাবতীয় তথ্যাদি নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকের বরাবরে দাখিল করলে তা সভাপতি ও সম্পাদক গ্রহণ করেন এবং সুষ্ঠ নির্বাচনের জন্য আগামী ১৯ নভেম্বর সময় পর্যন্ত তিন সদস্যের একটি আহবায়ক কমিটি অনুমোদন করেন।
ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুল ইসলাম মিলনকে আহবায়ক ও বাদশা সেকেন্দার ভুট্টু এবং হাবিবুল হাসান হাবীবকে যুগ্ম-আহবায়ক করে এ কমিটি প্রদান করেন।
এসময় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য আল ফারুক পারভেজ উজ্জ্বল, সদস্য আব্দুর রশিদ, সদস্য খাজা নেওয়াজ, হামিদার রহমান এবং ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম মিলন, ক্যাশিয়ার নয়ন, সদস্য পাভেল, ফরিদুল, কুদ্দুস, শাহিনুর, লাজু, নুরনবী, মশিয়ার উপস্থিত ছিলেন ।
উক্ত আহবায়ক কমিটিকে ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য অভিনন্দন জানিয়েছে।
Related News
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More
৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিসRead More



Comments are Closed