Main Menu

ডিমলায় শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্ধোধন

Manual5 Ad Code

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্ধোধন করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ডিমলা উপজেলার নাউতারা নিজপাড়া সোনামনি ডাঙ্গা মাঝিপাড়া গ্রামে ২১ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে ১.৪২৬ কি: মি: বিদ্যুৎ লাইনের উদ্ধোধন করা হয়।

Manual1 Ad Code

উদ্ধোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সুলতান নাসিমুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মতিউর রহমান।

বাবু জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে উক্ত গ্রামের সোনামনি ডাঙ্গা মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বাবু দ্বীপক চন্দ্র রায়, বিশিষ্ট ঠিকাদার আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, ডিমলা পল্লীবিদ্যুতের এরিয়া অফিসের ইনর্চাজ রবিউল ইসলাম, ওয়ারিং পরিদর্শক দুলু মিয়া প্রমুখ।

আলোচনা সভায় পল্লীবিদ্যুতের কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শতাধিক বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code