শ্রীমঙ্গলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে গৌরাঙ্গ বোনার্জি (৫৫) নামে ওই ব্যক্তির মরদেহটি উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি গৌরাঙ্গ বোনার্জি ওই বাগানেরই বাসিন্দা বলে শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়।
নিহত ব্যক্তির পারিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে নিহত গৌরাঙ্গ বোনার্জি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি কোথাও বেড়াতে গেছেন। তাই তারা থানায় কোন সাধারণ ডায়েরী করেনি বলেও জানান।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটিকে আমরা আত্মহত্যা বলে মনে করছি।” তবে ময়নাতদন্ত এবং অধিকতর পুলিশি তদন্তের পর নিহত ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed