Main Menu

কোম্পানীগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামে মাসুমা (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। মাসুমা উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের আব্দুর রশিদের মেয়ে। গত দেড় মাস আগে মাসুমার বিয়ে হয়েছিল উত্তর কলাবাড়ি গ্রামে। তার স্বামীর নাম নজরুল ইসলাম।

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রজিউল্লাহ খান জানান নববধূ মাসুমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed