প্যারিসে পুলিশ সদর দফতরে হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দফতরে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে হামলাকারীও রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে প্যারিসের কেন্দ্রস্থলে নতর-দাম ক্যাথেড্রালের কাছে এ হামলার খবর দিয়েছে বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যম।
পুলিশ ও ফ্রান্সের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় পুলিশ সদরদফতর পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এ্যামান্যুয়েল ম্যাক্রোন। এ সময় ম্যাক্রনের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী অ্যাডুয়ার্ড ফিলিপ, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্তানার এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।
সিএনএন জানায়, হামলাকারী দীর্ঘদিন ধরে পুলিশের প্রশাসনিক পদে কর্মরত ছিলেন, তিনি হামলায় নিহত হয়েছেন। তবে হামলার মোটিভ জানাযায়নি। ঘটনার পর পুলিশ সদর দফতরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
Related News
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।Read More
৭০ মিটার গভীর কূপ থেকে শিশুকে উদ্ধার করল ১১ বছরের হাজরত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি সরু কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরRead More



Comments are Closed