Main Menu

সিলেট-চাঁদপুর রুটে বিআরটিসির এসি বাস চালু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম বলেছেনে, বর্তমান শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। দেশের জনগণের প্রতি তিনি সর্বদা আন্তরিক। যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সরকার দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। এতে যাত্রীগণ কম ভাড়ায় নিরাপদে যাতায়াত করছেন। তিনি যানবাহন চালকদের উদ্দেশ্যে বলেন আপনারা নিয়ম-কানুন মেনে সতর্কতার সাথে গাড়ি চালিয়ে যাত্রীদের যান-মালের নিরাপত্তার স্বার্থে গন্তব্যে পৌছে দিতে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

তিনি ২ অক্টোবর বুধবার রাতে সিলেট নগরীর দক্ষিন সুরমার কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালের বিআরটিসি কাউন্টারে সিলেট-চাঁদপুর-ফরিগঞ্জ রুটে বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের সদস্য সচিব গাজী মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ তাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সভাপতি শেখ সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক শামীম কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হক মিয়াজী, আবুল হোসেন পাটোয়ারী, আবুল হাসনাত, জাকির হোসেন মুন্সি, মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ, মোঃ মানিক গাজী, মির্জা হারুন, ওয়াহিদুজ্জামান মাসুম, যুবলীগ নেতা দুলাল আহমদ, সুজন মিয়া প্রমুখ।

শেষে প্রধান অতিথি ফিতা কেটে সিলেট-চাঁদপুর-ফরিগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন।

Share





Related News

Comments are Closed