Main Menu

সাংবাদিক এমরান স্মরণে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার মরহুম এমরান আহমদ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান,কোষাধ্যক্ষ এমএ খালিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য শরীফ আহমদ, দৈনিক সিলেট বাণীর ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন, দৈনিক সংগ্রামের ফটো সাংবাদিক ফয়সল আহমদ রানা।

স্মরণ সভায় বক্তারা বলেন,একজন নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে এমরানের পরিচিত ছিল সর্বত্র। কর্মজীবনে তরুণ এ সংবাদিক খুব কম সময়ে সুখ্যাতি অর্জন করেন। লেখনির মাধ্যমে মরহুম এমরান সিলেটের উন্নয়নের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। সাংবাদিক জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

স্মরণ সভা শেষে এমরানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী।

Share





Related News

Comments are Closed