১৪ সদস্যের প্রেস কাউন্সিল গঠন
বৈশাখী নিউজ ডেস্ক : দুই সংসদ সদস্যসহ ১৪ জনকে মনোনীত করে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ১৯তম কাউন্সিল গঠিত হয়েছে। প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ অনুযায়ী সরকার প্রেস কাউন্সিলের মনোনীত সদস্যদের গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে। এতে বলা হয়, প্রেস কাউন্সিল আইন ১৯৭৪-এর বিধান অনুযায়ী, কাউন্সিলে সদস্য হিসেবে মনোনীতদের কার্যকাল হবে দুই বছর।
বুধবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাউন্সিলে মনোনীত সদস্যরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম-মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ সংবাদ পরিষদের সদস্য ও দৈনিক প্রভাতের মালিক মোজাফফর হোসেন পল্টু, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও মুহাম্মদ শফিকুর রহমান।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed