শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময়
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সমস্যা চিহৃতকরণ, সমস্যা সমাধানের লক্ষ্যে ‘আমার শহর আমার ভাবনা’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে পিস প্রেসার গ্রুপ (পেইভ) শ্রীমঙ্গল এর উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পেইভ এ্যাম্বাসেডর ও বাংলাদেশ টি এস্টেট স্টাপ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা’র সভাপতিত্বে ও সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা, পেইভ এর কেন্দ্রীয় প্রোগ্রাম ম্যানেজার মায়মুনা আক্তার রুবি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, সহ সম্পাদক (দপ্তর) এম রকিব, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, সনাক সদস্য শিক্ষাবিদ অধ্যাপক বদরুল আলম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার সম্পাদকমন্ডণীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো: সমশের খাঁন, জাতীয় সামাজতান্তিক দল জাসদ শ্রীমঙ্গলের সভাপতি আলহাজ্ব এলেমান করীর, লন্ডন প্রবাসী ও ভয়েজ অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মুর্তজা, কাতার প্রবাসী ইমাম হোসেন চৌধুরী বাবু, শ্রীমঙ্গল যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন আহমদ, পেইভ সদস্য মো: আনহারুল ইসলাম প্রমুখ।
পেইভ এ্যাম্বাসেডর ও লাইফস্ গুড মডেল স্কুলের অধ্যক্ষ কাজী আছমা আক্তার সংগঠনের পরিচিতি ও শ্রীমঙ্গলে পুর্বের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনী পেশার প্রায় অর্ধশত বিশিষ্টজন অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সমস্যা চিহিৃতকরণ, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ভাবনা প্রকাশ ও কার্যকর করার জন্য গুরুত্ব আরোপ করা হয়।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed