যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানেটিকাটের হার্টফোর্ডের কাছে ব্রাডলি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় একটি বি-১৭ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছেন।
এই ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সাড়ে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকে, কর্তৃপক্ষগুলোর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক সংবাদ সম্মেলনে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডের সদস্য জেনিফার হোমেনদি জানান, বোয়িং কোম্পানির তৈরি ফ্লায়িং ফোর্ট্রেস নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের বি-১৭ বিমানটি বুধবার (২ অক্টোবর) সকালে ব্রাডলি বিমানবন্দর থেকে ডানা মেলেছিল, কিন্তু পাঁচ মিনিট পরই বিমানটির ক্রুরা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথা জানান।
ক্রুরা বিমানটিকে ফিরিয়ে এনে বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় এটি রানওয়ের কাছে একটি থামের সঙ্গে বাড়ি খেয়ে কাত হয়ে যায়, এরপর একটি ঘাসে ঢাকা জমি ও গাড়ি চলাচলের পথ পার হয়ে বিমানবন্দরের ডি-আইসিং ব্যবস্থায় আঘাত করে বিধ্বস্ত হয়।
এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গেই জরুরি বিভাগের বহু কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে তখন ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠছিল।
এ ঘটনায় আরও ছয় জন আহত হন। এদের মধ্যে ডি-আইসিংয়ের এক কর্মীও রয়েছেন।
আহতদের মধে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জরুরি সেবা ও জনসুরক্ষা বিভাগের কমিশনার জেমস রোভেলা।
বিমানটিতে তিন জন ক্রুসহ মোট ১৩ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন রোভেলা। নিহতরা সবাই পূর্ণবয়স্ক বলে জানিয়েছেন তিনি।
Related News
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।Read More
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার সারে শহরে একটি ওয়ালমার্ট দোকানের সামনে গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহতRead More



Comments are Closed