কুলাউড়ায় বাসের ধাক্কায় অটো চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজগর আলী (৪০) নামে সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) বিকেল ৪ টার দিকে ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাল্লাকান্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সা উল্টে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি অটোরিক্সা চালক আজগর আলী আশ্রয়গ্রামের মৃত এরফান আলীর ছেলে।
জানা যায়, ব্রাহ্মণবাজার-শমসেরনগর রোডে চালক আজগর আলী সিএনজি অটোরিক্সা চালিয়ে যাওয়ার সময় টিসাগাঁয়ের পাল্লাকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রো বাস সজোরে তাঁর অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি উল্টে যায়। অটোরিক্সার ভিতর থাকা চালক আজগর আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজগরকে মৃত ঘোষণা করেন।
এদিকে মাইক্রোবাস চালক দুর্ঘটনার পর পরই গাড়ি নিয়ে পালিয়ে যায়।
কুলা্উড়া থানার এসআই হারুন আল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২৩ নভেম্বর সোমবার উদযাপিত হবে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসবRead More
মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্টিত হবে মহারাসলীলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণেরRead More



Comments are Closed