বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় নজমুল ইসলাম নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত নজমুল ইসলাম (৫০) উপজেলার শেওলা ইউনিয়নের ঢেউনগর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর।
বুধবার (২ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ঢেউনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজারগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো, ট ২২-০৩৫৪) বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ এড়ানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় সড়কের ওই পাশে থাকা নজমুল ইসলামকেও ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ট্রাক চালক ও সহকরি পালিয়ে গেলেও স্থানীয় এলাকাবাসী ট্রাকটি জব্দ করে রেখেছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed