বিয়ানীবাজারে ৮০০০ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে একটি প্রাইভেটকার তল্লাশী করে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে প্রাইভেটকারটিও। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
বুধবার দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের সিলটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নুরুল ইসলাম (২৮) উপজেলার সাদিমাপুরের মৃত আরব আলীর ছেলে ও মারুফ আহমদ (২৮) শেওলা আদর্শগ্রামের মাসুক আহমদের ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, ‘পাশর্কেবর্তী জকিগঞ্জ উপজেলার গজুকাটা সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে একটি প্রাইভেট কার সিলেট শহরের দিকে যাচ্ছে বলে তারা খবর পান। এরপর সিলেটীপাড়ায় অবস্থান নিয়ে প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-খ-১১-০০৯৫) সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি করা হলে সিটের নীচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ইয়াবা ট্যাবলেট গুলো জকিগঞ্জ থেকে বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed