লালাবাজার থেকে ৮ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৪৯৭০ টাকাও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- সুজন (২২), গৌরাঙ্গ মালাকার (৩০), আব্দুল করিম (২৬), শহিদ আহমেদ (৩৫), সাগর আহমেদ (১৮), বিল্লাল আহমেদ (২৫), ফারুক আহমেদ (৪৫) ও মশরফ আলী (৪০)।
উদ্ধারকৃত আলামতসহ তাদের এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।
Related News
সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহRead More
সিলেট সীমান্তে ভারতে পাচারের চেষ্টাকালে মা-মেয়ে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে মা ও মেয়েকে আটকRead More



Comments are Closed