Main Menu

সিলেটে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের দ্বন্দের জের ধরে এক ছাত্রলীগ কর্মী ছুরিকাহত হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে কুয়ারপাড় ইঙ্গুলার মাজারের সামনে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

ছুরিকাহত যুবক জসিম উদ্দিন (১৮) কুয়ারপাড় ইঙ্গুলার রোড এলাকার গিয়াস আলীর ছেলে। বর্তমানে সে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানয়ীরা জানান, দুপুর দেড়টার দিকে কুয়ারপাড় এলাকায় বিবাদমান দুই গ্রুপের দ্বন্দের জের ধরে জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।

Manual7 Ad Code

এ ব্যপারে এসএমপির কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বলেন, ঘটনা শুনেছেন, জড়িত কয়েকজনের নামও পেয়েছেন। পুলিশ জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code