Main Menu

‘তারেকের ব্যাপারে জিরো টলারেন্সে সরকার’

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: তারেকের ব্যাপারে সরকার জিরো টলারেন্সে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন এইচ টি ইমাম।

তিনি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী তারেক রহমান। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য ইন্টারপোল ও যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিলেটের নজরুল অডিটোরিয়ামে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই’র সহযোগিতায় ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি নিয়ে তরুণদের মতামত ও ভাবনা জানতেই ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এই মতবিনিময় করা হচ্ছে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে দেশের প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অবদান, দেশ পরিচালনায় ভূমিকাসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। আর তরুণ প্রতিনিধিরাও দলটি নিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।

আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, শেখ তন্ময় এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহাগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code