নেত্রকোনায় কন্যাশিশু দিবসে বর্ণাঢ্য র্যালি
মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনা পৌরশহরে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার শহরের মোক্তারপাড়াস্থ কালেক্টরেট ভরন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদোসী বেগম ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম। এ র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মহিলা পরিষদ, নেত্রকোনা উন্নয়ন ফোরাম, পরিবেশ বাঁচাও আন্দোলন, নেত্রকোনা জেলা সাংবাদিক ফোরাম ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা আলোচনায় সমাজের কন্যাশিশুদের ভরণপোষণ, চরিত্র ও জীবন গঠনসহ জাতীয় জীবনে তাদের অবস্থান ও ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। পরিবার ও সমাজে কন্যাশিশুদের প্রতি অবহেলা, শোষণ, নির্যাতন, নিরাপত্তাহীনতার বিভিন্ন চিত্র তুলে ধরেন। পাশাপাশি কন্যাশিশু যাতে ছেলে ও কিশোরদের সাথে তাল মিলিয়ে একত্রে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দেশ ও সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed