বিশ্বনাথের মানবপাচারকারী পিংকি গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ভয়ংকর মানবপাচারকারী রফিক-পিংকি চক্রের অন্যতম মূলহোতা পিংকি অনন্যা প্রিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মানবপাচারকারী চক্রের মূলহোতা মাদকাসক্ত রফিকুল ইসলামের মেয়ে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে একটি আভিযানিক দল বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রামে অভিযান চালিয়ে মানবপাচারকারী পিংকি অনন্যা প্রিয়াকে গ্রেপ্তার করে। সে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে হবিগঞ্জের বানিয়াচং থানায় দায়ের করা ২৩/২০৪ (তারিখ: ১৯/০৯/২০৯ইং) মামলার আসামী।
উদ্ধার করা আলামতসহ মানবপাচারকারী পিংকিকে ঢাকা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র্যাব।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed