দুর্ঘটনায় আহত মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে নির্বাচনী গণসংযোগে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রংপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে হাতে আঘাত পান তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মির্জা ফখরুল রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নগরের পায়রা চত্বর থেকে শাপলা চত্বরে যাওয়ার পথে আহত হন। মির্জা ফখরুল ট্রাকে ছিলেন। হঠাৎ ট্রাক ব্রেক কষলে তিনি নিজেকে সামলাতে পারেননি, এতে তাঁর হাত কেটে গিয়ে রক্ত বের হয়। মহাসচিব শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
শায়রুল কবির জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক নুরুল ইসলামের তত্ত্বাবধানে আছেন তিনি।
বিএনপি মহাসচিবের সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাবিব, জহিরউদ্দিন স্বপন, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
Related News
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More



Comments are Closed