বাংলাদেশ মহিলা সমিতি ফ্রান্স’র কমিটি গঠন
প্রবাস ডেস্ক: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী নারীদের সংগঠন বাংলাদেশ মহিলা সমিতি ফ্রান্সের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সর্বসম্মতিক্রমে শিউলিকে সভাপতি ও হেপি রহমান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়।
এসময় নবগঠিত কমিটির সভাপতি শিউলি, সাধারণ সম্পাদক হেপি রহমান, শরীফা আলম, তানিয়া বেগম ও রুমানা রহমান বক্তব্য রাখেন।
গ্রামীণ ও অসহায় নারীর কর্মসংস্থান, নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা, নারীকে ‘বাঁচতে শেখা’ এ সংগঠনের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানান বক্তারা। তারা বলেন প্রবাসে বিশেষ করে ইউরোপে নারীরা অনেকটাই সাবলম্বী তার কারণ হচ্ছে পরিবেশ, উন্নত নীতিমালা ও নারীদের সুরক্ষা।
বাংলাদেশে সরকারের পাশাপাশি নারীদের উন্নয়নে বিত্তশালী ও সচেতন সমাজকে এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। তারা বলেন নারীদের অধিকার আদায়ের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে প্রবাসে বসবাসরত সাবলম্বী নারীদের এগিয়ে আসা দরকার।
আগামী দুই মাসের মধ্যে সংগঠনের কর্মপরিকল্পনা প্রকাশ ও অভিষেক অনুষ্ঠান করা হবে বলে জানান তারা।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুনRead More
কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতেRead More



Comments are Closed