Main Menu

তাফাজ্জুল হক হবিগঞ্জীর অবস্থার অবনতি

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী হুজুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

এজন্য রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয় বলে জানান সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হুজুরকে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

ঢাকার প্রেরণের সময় আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেটের শীর্ষ আলেম ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

তিনি গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গায় সারাদিন বুখারী শরীফের র্দস দেন। রাতে হঠাৎ করে শরীর অসুস্থতা বোধ করলে রাত পৌনে ২টার দিকে রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান হবিগঞ্জী হুজুরকে নিয়ে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। প্রথমে হুজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়।

Manual6 Ad Code

পরে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। হুজুরের শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় চিকিৎসা বোর্ডের ডা. শাহাব উদ্দিন শনিবার রাতে তাকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের পরামর্শক্রমে আজ রোববার দুপুরে তোফাজ্জুল হক হবিগঞ্জীকে ঢাকায় প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code