Main Menu

জগন্নাথপুরে ঘর পেলো ১৯৮টি পরিবার

Manual3 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সরকারিভাবে ১৯৮টি গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরের অধীনে ১৫টি মুক্তিযোদ্ধা পরিবারসহ উপজেলার বিভিন্ন গ্রামের হত দরিদ্র গৃহহীন ১৯৮টি পরিবারকে স্যানেটারি টয়লেটসহ ফ্লোর পাকা নতুন টিনসেড ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ১ লাখ টাকা করে। গত প্রায় ৪ মাস আগে এসব ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। ঘরের কাজ শেষ হওয়ার পর ঘরের মালিকদের আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাহাদাত হোসেন ভূইয়া।

এদিকে সরকারিভাবে দেয়া এই প্রথম বারের মতো নতুন ঘর পেয়ে গৃহহীন মানুষের মধ্যে অন্যরকম আনন্দ বিরাজ করছে। তাদের চোখে মুখে এখন নতুন করে জীবন সাজানোর আনন্দ আর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাবোধ।

Manual8 Ad Code

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুদ্দিন খান বলেন, প্রতিটি ঘরে মানসম্মত কাজ করা হয়েছে। দেয়া হয়েছে উন্নত মানের স্যানিটারি টয়লেট। গত প্রায় ৪ মাস আগে কাজ শেষ হয়েছে। কাজ শেষ হওয়ার পর উপকারভোগীদের মধ্যে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে আরো এ ধরণের প্রকল্প আসার সম্ভাবনা আছে।

Manual6 Ad Code

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, দেশে কেউ গৃহহীন থাকবে না। তা ক্রমান্বয়ে বাস্তবায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় জগন্নাথপুর উপজেলার ১৯৮টি গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code