Main Menu

বাহুবলে ইউনিক পরিবহনের বাস উল্টে আহত ৩০

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বাহুবলে ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে ৩০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকার মাজার গেইট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৫-২৪১৫) মহাসড়কের পাশে রাখা বালুর স্তূপে উঠে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা নারীযাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বালু রাখার কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। বালুর স্তূপের পাশে পানি জমায় গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code