বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে সাধনা রানী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাধনা রানীর বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তার স্বামীর নাম বাবুল চন্দ্র। গতকাল (শনিবার) রাত ১০টায় ডেঙ্গু জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী মারা গেলেন। বর্তমানে হাসপাতালটিতে ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৯৮ জন ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ২ হাজার ২২ জন।
এছাড়া গৌরনদী উপজেলার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed