Main Menu

সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে শরীফ মিয়া (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই বৃদ্ধ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যান। নিখোঁজের পর দক্ষিন সুরমা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

নিহত শরীফ মিয়া উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত তছু মিয়ার পুত্র।

Manual1 Ad Code

স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, ওই দিন সকাল ১১টায় শরীফ মিয়া গোসল করতে বাড়ি থেকে বের হয়ে সুরমা নদীতে যান। এরপর অনেকক্ষণ তিনি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। এক পর্যায়ে কয়েকজন প্রতিবেশী জানান যে শরীফ মিয়াকে নদীতে গোসল করতে যেতে দেখেছেন। তাৎক্ষণিক পরিবারে সদস্যরা সুরমা নদীতে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। তারা প্রায় ৬ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে সুরমা নদী থেকে বৃদ্ধ শরীফ মিয়ার লাশ উদ্ধার করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code