হকার্স মার্কেট থেকে বিপুল পরিমান পলিথিন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হকার্স মার্কেট এলাকা থেকে ১০ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র্যাব-৯, এর ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ পলিথিন সংরক্ষণ করায় দায়ে ২ জন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেট পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালক ইশরাত জাহান পান্নাসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উক্ত অভিযানে হকার্স মার্কেট এলাকায় ১০ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন সংরক্ষণ করার দায়ে মো. জুয়েল মিয়াকে নগদ ১ লাখ টাকা ও মো আলমগীর হোসেনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে এবং জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed