Main Menu

রেজিষ্টারী মাঠে সমাবেশ সফলের আহবান বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে মঙ্গলবার বিভাগীয় সমাবেশ অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। যথা সময়ে উপস্থিত থেকে সমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে সমাবেশ সফলে প্রত্যাশিত সহযোগিতা পাবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

সোমবার রাতে এক জরুরী বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, রেজিষ্টারী মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ নিয়ে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। আমাদের পূর্বঘোষিত সমাবেশ যথা সময়ে যথা স্থানে অনুষ্টিত হবে। সমাবেশ সফলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতারও আহবান জানান তারা।

Share





Related News

Comments are Closed