কোম্পানীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার দুপুরে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমেদুর রহমান পবিত্র (১৯) উপজেলার তেলিখাল গ্রামের আশিকুর রহমানের ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের শহিদের ছেলে মুহিব উদ্দিন (২০) এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্য মুজ্জামেল (২০)।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাগঞ্জ সড়কের ইসলামপুর এলাকার ধলাই পেট্রোল পাম্পের সামনে তিনজন আরোহী নিয়ে চলা একটি মোটরসাইকেল ট্রাকের বাম্পারের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তারা হলেন আহমেদুর রহমান পবিত্র, মুহিব উদ্দিন এবং মুজ্জামেল। তাদেরকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আহমেদুর রহমান পবিত্র মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed