শাহ আরেফিন টিলায় বোমা ও শেলো মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ১৩টি বোমা মেশিন এবং ১৫টি শেলো মেশিন ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শাহ্ আরফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করছে একটি চক্র। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় পাথরখেকো চক্রের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, আজ অভিযানে ২৮টি বোমা ও শেলো মেশিন প্রায় এক হাজার ফুট পাইপসহ ধ্বংস করা হয়। এগুলোর মূল্য প্রায় এক কোটি টাকা।
অভিযানে বিজিবি, পুলিশ, আরআনবি সদস্যরাও অংশ নেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed