ওসমানীনগরে বিএনপির ৫ নেতাকর্মী আটক
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার উনিশ মাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আন্তাজুর রহমান চৌধুরীর ছেলে ইকরাজ চৌধুরী (২৭), রঙ্গীয়া গ্রামের সাকিল মিয়ার ছেলে শাকির আহমদ চৌধুরী (৪০), মোবারকপুর গ্রামের মৃত আব্দুল গণীর ছেলে মানিক মিয়া (৫০), বুরুঙ্গা ইউপির নিজ বুরুঙ্গা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান (৩৫), কাশিপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল আহাদ (৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৩, তারিখ ২৩/০৯/২০১৯ইং। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed