আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলায় নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সরকারি বাহিনী একটি জঙ্গি শিবিরে অভিযান চালিয়েছে। এ সময় জঙ্গি শিবিরটির পাশেই একটি বিয়ের অনুষ্ঠানে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৩ জন।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে দেশটির হেলমান্দ প্রদেশের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে। সোমবার প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে আফগান নিরাপত্তাবাহিনী তালেবান জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালায়। এর পাশেই একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত হয়।
সূত্র : রয়টার্স
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed