টেলিনর হেলথ-এর সিলেট শাখা উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৫ সালে প্রতিষ্ঠিত টেলিনর গ্রুপের ডিজিটাল হেলথ সাব সিডিয়ারি টেলিনর হেলথ, সিলেটে একটি নতুন শাখা চালু করেছে। রোববার বিকেলে সিলেট নগরীর জেল রোডে অবস্থিত জেআর টাওয়ারে (৬ তলা) নতুন শাখাটি উদ্বোধন করা হয়।
নতুন শাখাটি উদ্বোধন করেন টেলিনর হেলথ-এর সিইও সাজিদ রহমান। টেলিনর হেলথ-এর চিফ কমার্শিয়াল অফিসার অ্যান্ড্রু স্মিথ; হিউম্যান রিসোর্সেস এর ডিরেক্টর, এসপি এইচ আর আই তাহসীন জাকারিয়া এবং সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চালু হওয়া শাখার মাধ্যমে টেলিনর হেলথ-এর ডিজিটাল হেলথ কেয়ার সেবা সিলেটবাসীর দোর গোড়ায় পৌঁছে যাবে। টেলিনর হেলথ মোবাইলে যোগাযোগ করার মাধ্যমে ডিজিটাল হেলথ কেয়ার চ্যানেলের সাহায্যে সিলেটবাসীকে উন্নত স্বাস্থ্য পরামর্শ সেবা প্রদান করবে।
টেলিনর হেলথ-এর সিইও সাজিদ রহমান বলেন, “বিশেষজ্ঞদের দ্বারা সমৃদ্ধ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি আমরা চাই রোগীরাও তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার স¤পর্কে সচেতন হয়ে উঠুক। ডিজিটাল হেলথ কেয়ার সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সিলেটে আমাদের নতুন শাখা চালু করেছি, যাতে করে মানুষ আমাদের কাছে আসে এবং আমাদের ডিজিটাল হেলথ কেয়ার সেবা স¤পর্কে ভালোভাবে জানতে পারে”।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed