Main Menu

গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ১৯

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান এলাকায় তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১৬ জন নারী এবং ৩ জন পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৯ টার পর গুলশানে নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলার তিনটি স্পা সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান পুলিশের গুলশান জোনের ডিসি প্রদীপ কুমার। তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি। এখানে অসামাজিক কর্মকাণ্ড চলছিল।’

এর আগে বিকেলে ঢাকার মতিঝিল ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ, মোহামেডান, ভিক্টোরিয়া ও দিলকুশা ক্লাব।

Share





Related News

Comments are Closed