Main Menu

জৈন্তাপুরে পুলিশী অভিযানে আটক ৪

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে মাদকসহ আটক করেছে পুলিশ। আটককৃতদের নিকট হতে ভারতীয় ও দেশীয় তৈরী মদ উদ্ধার করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুবুল আলম ও এএসআই রায়হান পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে দেশিয় চোলাই মদ সহ ৩ জনকে আটক করেন।

আটককৃতরা হলো গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই দক্ষিন গ্রামের ফুল মিয়ার ছেলে আবু বক্কর (২৫), একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান আহমদ (২০) ও একই গ্রামের মৃত শাহজানের ছেলে সোহাগ (২০)।

অপরদিকে দিকে সন্ধ্যা ৭টায় পিএসআই জসিম, এএসআই রায়হান পারভেজ এর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেলপূর্ব গ্রামে অভিযান চালিয়ে ইছরাক আলীর ছেলে আলমাছ উদ্দিন (৪২) কে চার বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed