Main Menu

ঢাকায় যুবলীগ নেতার ক্যাসিনো থেকে আটক ১৪২

বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদ মাহমুদকে আটক করা হয়।

এর আগে বুধবার দুপুরের পর গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসা ঘেরাও করে র‌্যাব।

তবে খালেদের বাসা থেকে কিছু উদ্ধার হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‌্যাব সদস্যদের সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খালেদের বাসাতেই অবস্থান করতে দেখো গেছে।

ক্যাসিনো থেকে আটক কয়েকজন

এর আগে জুয়ার আসর চলছে এমন খবরের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে নারী-পুরুষসহ ১৪২ জনকে আটক করা ছাড়াও প্রায় ২০ লাখ টাকাসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়। শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে বেড়ে ওঠা খালেদ মাহমুদ ভুঁইয়া ফকিরাপুলের এই ক্লাবের সভাপতি।

ক্যাসিনোতে র‌্যাবের অভিযান

উল্লেখ্য, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ‘মনস্টার’ সম্বোধন করে তাদের পদ থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সভায় যুবলীগের কিছু নেতার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই যুবলীগের এসব নেতার ব্যাপারে খোঁজ খবর শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।

Share





Related News

Comments are Closed