Main Menu

তাহিরপুর সীমান্ত দিয়ে কয়লা আমদানী শুরু

Manual2 Ad Code

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দেশের সর্ববৃহৎ বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে দীর্ঘ প্রায় ৪ মাস পর ভারতীয় কয়লা আমদানী শুরু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ওপার থেকে ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার এসাসিয়েশনের সভাপতি এফাসিং মারউইন ও সাধারন সম্পাদক এফএফ নংব্রি কয়লাবাহী ট্রাক বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে এপারে পাঠালে কয়লাবাহী ট্রাকগুলো গ্রহন করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার।

আইনি জটিলতায় কয়েক দফা ভারতীয় কয়লা বন্ধ থাকার পর বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে ফের কয়লা আমদানী শুরু হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।

Manual3 Ad Code

কয়লাবাহী ট্রাক এপারে আসার পূর্বে বড়ছড়া জিরো পয়েন্ট এলাকায় বিশেষ মোনাজাত করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। মোনাজাতে অংশ গ্রহণ করেন, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক জাহের আলী, সচিব রাজেস তালুকদার, কয়লা আমদানী কারক জিল্লুর রহমান, তোতা মিয়া ,মিজানুর রহমান প্রমূখ।

Manual4 Ad Code

এব্যাপারে কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার গণমাধ্যমকে জানান, এখন থেকে বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে নিয়মিত কয়লা আমদানী হবে। বড়ছড়া শুল্কষ্টেশনের সঙ্গে ধারাবাহিক ভাবে চারাগাও, বাগলী শুল্কষ্টেশন দিয়েও কয়লা আমদানী হবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code