ফেঞ্চুগঞ্জে জালালাবাদ ট্রেনের বগি লাইনচ্যুত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বগি লাইনচ্যুত হলেও সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক আছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ট্রেন লাইনচ্যুতের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মাইজগাঁও রেলস্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, মাইজগাঁও থেকে ছেড়ে কাউন্টার পার হওয়ার পরই ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগির চারটি চাকা লাইন থেকে সরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, ট্রেন লাইনচ্যুতের নির্দিষ্ট কোনো কারণ এখনও নির্ণয় করা যায়নি। ট্রেনের সমস্যার কারণে এটি হতে পারে। আবার লাইনের সমস্যার কারণেও হতে পারে। এখনো নির্দিষ্ট কোনো কিছু বলা যাচ্ছে না।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed