বড়লেখায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
মারা যাওয়া বৃদ্ধের নাম আব্দুল মতিন (৬৫)। তিনি গাংকুল গ্রামের বাসিন্দা।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন মাদকাসক্ত ছিলেন। প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে বাড়ি না ফেরায় মঙ্গলবার সকালে খুঁজতে গিয়ে পরিবারের লোকজন গাংকুল গ্রামের এক পুকুরে আব্দুল মতিনকে ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে মতিনের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপতালের মর্গে পাঠিয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, মারা যাওয়া বৃদ্ধের পরিবারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed