Main Menu

চুনারুঘাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে আল আমীন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আল আমীন উপজেলার মিরাশী ইউনিয়নের গাতাবলা গ্রামের ভ্যান চালক নুরুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার আল-আমিন প্রতিদিনের মত রাতের খাবার শেষ করে নিজের রুমে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে আল আমীনের বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করলে তার কোন সাড়া শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে দেখতে পান আল আমীনের মরদেহ ঝুলন্ত অবস্থায়। পরে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরী করে আল আমীনের মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, শুক্রবার রাত ৮টায় আল আমীনের ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed