বরিশালে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত সুরাইয়া (১৪) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সীর মেয়ে এবং স্থানীয় হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
হাসপাতালের পরিচালক বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত সুরাইয়াকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাকে দুই ব্যাগ রক্তও দিতে হয়েছে।
এ নিয়ে বরিশাল মেডিকেলে ডেঙ্গুতে আটজনের জনের মৃত্যু হল বলে জানান তিনি।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed