বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে এমভি হেরাপর্বত- ৮ নামে একটি কয়লাবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজটিতে থাকা ১২ নাবিক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ড ব্লকের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম।
তিনি জানান, বৈরি আবহাওয়ায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে এমভি হেরাপর্বত-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটি ১ হাজার ১০০ টন কয়লা বহন করছিল। ঘটনার পর থেকে জাহাজের ১২ নাবিক নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর চারটি জাহাজ, বিমানবাহিনীর একটি হেলিকপ্টার ও কোস্টগার্ডের একটি জাহাজ রওনা দিয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed